Apan Desh | আপন দেশ

খুলনায় পুলিশের লাঠিচার্জ, বিএনপির র‌্যালী পণ্ড, আহত ১০

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৯:০২, ১ মে ২০২৩

আপডেট: ১৯:০৩, ১ মে ২০২৩

খুলনায় পুলিশের লাঠিচার্জ, বিএনপির র‌্যালী পণ্ড, আহত ১০

মে দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে খুলনায় বিএনপির র‌্যালীতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে র‌্যালী পণ্ড হয়েছে। পুলিশের লাঠি চার্জে ১০ জন আহত হয়েছে বলে দাবি মহানগর ও জেলা শ্রমিক  দলের। 

সোমবার (১ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর স্টেশন রোডে পুলিশের বাঁধায় র‍্যালি পন্ড হয়। এসময় খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ও সদস্য ইসলাম খলিফাকে আটক করা হয়েছে।

দুপুরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়