Apan Desh | আপন দেশ

খুলনা ব্যুরো

শেখ দিদারুল আলম। বিশেষ প্রতিনিধি। এপ্রিল ২০২৩ থেকে শুরু।

খুলনায় মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

খুলনায় মসজিদে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

খুলনায় একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের গুলিতে লোকমান হাকিম (৫৫) ও আলম শেখ (৫৬) নামে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আলম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার (১৪ জুন) খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোর প্রায় ৫টার দিকে দৌলতপুর বিএল কলেজ রোড এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয় জামে মসজিদে অবস্থানরত লোকমান হাকিম ও আলম শেখকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা রক্তাক্ত অবস্থায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

১২:১৭ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে খুলনায় ভোটকেন্দ্রের বাইরে উত্তেজনা ও হট্টগোলের মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে খুলনা সদর আসনের আলিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দফতার সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের হাজী মহসিন রোড বাইলেন এলাকায়। দলের প্রবীণ এ নেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় আলিয়া মাদরাসা অ্যাকাডেমিক ভবন কেন্দ্রের সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদরাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।

১১:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

চাঁদাবাজ-দুর্নীতি-দখলদারে ভরে গেছে দেশ: নাহিদ ইসলাম

চাঁদাবাজ-দুর্নীতি-দখলদারে ভরে গেছে দেশ: নাহিদ ইসলাম

বর্তমানে রাজনৈতিক কোন্দলের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে। পাশাপাশি চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্বে পুরো বাংলাদেশ ভরে গেছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক (এনসিপি) নাহিস ইসলাম। তিনি বলেন, এ সব চাঁদাবাজদের বয়কট করতে হবে। তিনি বলেন, ভারতের ওপর শুধু বাংলাদেশই নির্ভরশীল নয়, ভারতও সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভরশীল। দেশটির অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটি যেন তারা কোনোভাবে ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে তা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে।

০৬:০১ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement