ছবি: আপন দেশ
বরিশালে ১০২ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর ও বিনোদন কর্মসূচি হয়েছে। একই সঙ্গে শিশুদের পরিবারের মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় দেশের ৪০০ এতিম শিশুকে নিয়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বরিশাল প্রতিনিধি মো. রহমাতুল্লাহ সিদ্দিকী ও আননুর খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার সাজিদ আল আহাদ এবং জুনিয়র অ্যাডমিন অফিসার শিবলি।
আরও পড়ুন<<>>চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফরিদা সুলতানা। তিনি এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি শিশুদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানান। পরে তিনি উপস্থিত এতিম শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে তাসনিম, হিয়া, তিথি, তাথই, বিপাশা, সুরাইয়া, ইয়াম ও সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অরফ্যান কেয়ার প্রোগ্রামের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা, বিনোদন ও প্রয়োজনীয় সহায়তা দেয়ার পাশাপাশি তাদের পরিবারের খাদ্যনিরাপত্তায় সহযোগিতা করা হচ্ছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































