Apan Desh | আপন দেশ

বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি: এ্যানি

ছবি: আপন দেশ

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি গণতন্ত্রের থ্রেট। এ ধরনের কর্মসূচিতে বিরোধী দলের যাওয়া উচিত নয়। এ লংমার্চে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হবে মানুষের দুর্ভোগ হবে। তিনি এলেন, লংমার্চে অশালিন শব্দ ব্যবহার করা হচ্ছে। 

মুখরোচক স্লোগান ফাসিষ্টের বিরুদ্ধে মানায়, হাসিনা জন্য মানায়, ৬ মাসের সরকারের জন্য মানায় না। ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে একটি বেসরকারী সংস্থা কর্তৃক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন<<>>কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমির সাহেবের নেতৃত্বে পাটোয়ারী নেতৃত্বে লংমার্চে হচ্ছে। ঘুরে ফিরে তারা একই বিরোধী দল। তারাই ফ্যাসিষ্টের দেশে আসার সুযোগ তৈরি করে দিয়েছে। ঘুরে ফিরে এনসিপি, জামায়াত শিবির ভাষা এক স্লোগান এক। তিনি অভিযোগ করে বলেন, লংমার্চে ফ্যাসিষ্টে গাড়ি ব্যবহার করছে বিরোধী দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউসুফ, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আনোয়ার হোসেন, প্রফেসর ননী গোপাল ঘোষ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জামায়াত নেতা ফারুক হোসেন নুর নবী প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়