Apan Desh | আপন দেশ

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

খুলনায় আজমল নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

চিকিৎসা শুরুর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

হাসপাতালের কর্তব্যরত ওয়ার্ডবয়ের তথ্যানুযায়ী, আজমলকে হাসপাতালে আনার সময় সঙ্গে থাকা ব্যক্তিরা জানান, চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তাদের ভাষ্য ছিল, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকার একটি ভবনের চারতলায় চুরি করতে গিয়ে আটকের ভয়ে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।

আরও পড়ুন: স্ত্রী প্রবাসে যাওয়ার পর সন্তানদের নিয়ে বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

হাসপাতালে নেয়ার পর আজমলকে ভর্তি করে চিকিৎসা দেয়া শুরু করা হয়। ১০ মিনিটের মধ্যেই কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

এদিকে, আজমলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

বিশেষ করে হাত ও পায়ে বিভিন্ন দাগ ছিল। এ ছাড়া তার মাথার চুল কেটে দেয়া হয়েছিল। এসব আলামতকে ঘিরে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হাসপাতালে ভর্তির সময় তার পরিচয় হিসেবে নাম আজমল, বাবার নাম কুতুব এবং ঠিকানা গল্লামারি, হরিণটানা, খুলনা উল্লেখ করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়