Apan Desh | আপন দেশ

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদ্মা সেতুতে সপরিবারে দাঁড়িয়ে ছবি তোললেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ২৬ এপ্রিল ২০২৩

আপডেট: ১৬:২৯, ২৬ এপ্রিল ২০২৩

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদ্মা সেতুতে সপরিবারে দাঁড়িয়ে ছবি তোললেন

পদ্মা সেতুতে ছবি তোললেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান তিনি।

আজ বুধবার (২৬ এপ্রিল) এই সফরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে নামেন রাষ্ট্রপতি। এসময় পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিবরা এবং ঊর্ধ্বতন বেসামরিক ও  সামরিক কর্মকর্তারা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত