Apan Desh | আপন দেশ

পদ্মাসেতু

পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার। ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)। প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। এর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে ১ হাজার ৪৭১ হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে ১ দশমিক ৬ কিলোমিটার ও জাজিরা প্রান্তে ১২ দশমিক ৪ কিলোমিটার নদী শাসন করতে হয়েছে।

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন সড়কমন্ত্রী

মাটি সারানোর কাজ পদ্মা সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নের জন্য কৃত্রিমভাবে কিছু বাড়তি কাজ করা হয়। সেখানে অনেক বাড়তি মাটি জমা করতে হয়। আবার কাজ শেষে ওই বাড়তি মাটিটা সরিয়ে ফেলারও চুক্তি থাকে ঠিকাদারের সঙ্গে। কিন্তু পিলারের মাটির সঙ্গে ওই বাড়তি মাটির কোন সম্পর্ক নেই। এজন্যই পদ্মা সেতুর পিলারের পাশের অতিরিক্ত মাটিটা সরিয়ে ফেলা হয়েছে। ওই মাটি সারানোর কাজ সেতু কনস্ট্রাকশনেরই একটি অংশ।’

০২:০৯ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement