Apan Desh | আপন দেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

প্রকাশিত: ১৪:৪৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

ছবি : আপন দেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ হাওড়ে বজ্রপাতে ২ যুবক নিহত হয়েছেন। তারা হলেন, মো.  মোকাররম (৩৫) ও শাহ আলম (৩০)।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সূতারপাড়া ইউনিয়নের চং নোয়াগাঁওর তেরকোনা হাওড়ে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে  মো. মোকাররম নজরুল ইসলামের ছেলে এবং শাহ আলম একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

আরও পড়ুন: বেড়াতে এসে শীতলক্ষ্যায় প্রাণ গেল ৩ জনের

জানা গেছে, ভোরে ওই দুই ব্যক্তি বাড়ির পাশের তেরকোনা হাওড়ে মাছ ধরতে যান। ভোর ৬টার দিকে ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেব খান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়