Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৬, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১৭:৫৬, ৩০ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে অপপ্রচার বিস্তার রোধে আলোচনা সভা

ফাইল ছবি, আপন দেশ

টাঙ্গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা বিষয়ক আলোচনা সভা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), (অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন।  

আরও পড়ুন<<>>আকস্মিক পরিদর্শনে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন শেখ, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, বিভিন্ন এলাকার জামে মসজিদের ইমামগণ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। 

আলোচনা সভায় আলোচকগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা বিষয়ে দিক নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়