ছবি: আপন দেশ
কর্ণফুলী পেপার মিলস বন্ধ নয়, মিলে উৎপাদন বাড়ানোয় সরকারের মহাপরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ড. মো. মাহমুদুর রহমান।
শনিবার (২৯ আগষ্ট) সকালে মিল পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি এসময় কেপিএমের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও প্রতিষ্ঠানটিকে আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে বিসিআইসি চেয়ারম্যান কেপিএমের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কারখানার সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন। পরে কেপিএম গেস্ট হাউসে কারখানার বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
আরও পড়ুন<<>>ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা
এ সময় বিসিআইসির মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী শাহিনুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম রনি, মহাব্যবস্থাপক (উৎপাদন) মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, সিবিএ সভাপতি আব্দুল রাজ্জাকসহ কেপিএমের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিসিআইসি চেয়ারম্যানের পরিদর্শনকে কেপিএমের কর্মকর্তা-কর্মচারীরা ইতিবাচক হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে চলা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ কাগজকলের উৎপাদন বাড়ানো ও কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে সরকারের ইতিবাচক উদ্যোগের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































