ছবি: আপন দেশ
লক্ষ্মীপুরে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সবুজ (৩৮) ১৪ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে ঢাকার জেলার বনানী পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মন্ডল গ্রামের আবুল কালামের পুত্র।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>কক্সবাজার সৈকতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ ১
এ ব্যাপারে র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান,২০০৮ সালে লক্ষ্মীপুর সদর থানা মামলা নং-২০ নারী শিশু নির্যাতন দমন আইনে ২০১২ সালে আদালত মামলার রায়ে মো. সবুজ কে পৃথক পৃথক ধারায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। মামলার রায়ের পর থেকে ১৪ বছর পলাতক থাকার পর র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































