Apan Desh | আপন দেশ

কক্সবাজার সৈকতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৯, ২৬ আগস্ট ২০২৬

কক্সবাজার সৈকতে নেমে একজনের মৃত্যু, নিখোঁজ ১

ছবি: আপন দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াছিন খান (২৫)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)।

নিহত ইয়াছিন খান ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।

আরও পড়ুন <<>> মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

দলটির বেশ কয়েকজন সদস্য চাকরিজীবী এবং আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া দলের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে জলতরঙ্গ পয়েন্টের সামনে গোসলে নামার পর দুই পর্যটক পানিতে ভেসে যান। পরে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়