Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে মাদকবিরোধী সমাবেশে 

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৭, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৫৮, ২৪ আগস্ট ২০২৬

রাঙামাটিতে মাদকবিরোধী সমাবেশে 

ছবি: আপন দেশ

রাঙামাটি ২৯৯ আসনের এমপি এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন মাদকমুক্ত বাংলাদেশ ঘোষণা করার। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মাদকবিরোধী সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

দীপেন দেওয়ান বলেন, মাদক নির্মূলের জন্য পরিবারকে আগে ভূমিকা রাখতে হবে।  মাদক আইন পরিবর্তন করে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ মৃত্যুদন্ড শাস্তি দিতে হবে। এজন্য পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। 

তিনি আরও বলেন, মাদক যারা বেচাকেনা করেন তাদের সাহায্য করবেন না। আমরা এক থাকলে রাঙামাটি মাদকমুক্ত থাকবে। আমার দলের লোক হলোও কোন ছাড়া হবে না।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকের গডফাদার, মাদক ব্যবসায়ী, মাদক সিন্ডিকেটদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তবে  এ মাদক নামক ক্যান্সার একা পুলিশের পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এজন্য সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, ছাত্র-জনতা, রাজনীতিবিদ সকলের সহযোগিতা পেলে মাদকের কোন অস্তিস্থ থাকবে না। 

আরও পড়ুন<<>>১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন মুজাহিদ

তিনি বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আমাদের কোন সদস্য মাদক সংশ্লিষ্টদের সঙ্গে জড়িত থাকলে তার  বিরুদ্ধেও ব্যবস্থা নিবো। আমরা আমাদের সন্তানদের মাদক থেকে রক্ষা করবো। আমরা সকলে মাদক নির্মূলে সহযোগিতা করবো। পুলিশকে নির্ভয়ে তথ্য দিতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। মাদকমুক্ত, অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার আহবান জানান তিনি।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমীন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রাঙামাটি জেলা কমিউনিটি  পুলিশের সভাপতি মামুনুর রশীদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান,   রাঙামাটি ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন এবং রাঙামাটি কমিউনিটি পুলিশের সহ- সভাপতি নবজ্যোতি খীসা।

মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে এর আগে জেলা পুলিশের আয়োজনে  শহরের তবলছড়ি এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়