Apan Desh | আপন দেশ

শ্রীপুরে ভূমি অফিসে কমছে জনভোগান্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:১৭, ২৩ আগস্ট ২০২৬

শ্রীপুরে ভূমি অফিসে কমছে জনভোগান্তি

ফাইল ছবি, আপন দেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা ভূমি অফিস ও মাঠপর্যায়ের ভূমি সেবায় সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমতে শুরু করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের সক্রিয় তদারকি এবং সরকারের নানা কড়াকড়ির কারণে ভূমি সংক্রান্ত সেবায় শৃঙ্খলা ফিরছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভূমি অফিসে নামজারি, খাজনা পরিশোধ, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে আগে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হতো সেবাপ্রত্যাশীদের। অনেক সময় প্রয়োজনীয় তথ্যের অভাব, দালালের দৌরাত্ম্য কিংবা সেবা পেতে দীর্ঘসূত্রতার অভিযোগও উঠত। তবে সাম্প্রতিক সময়ে এসব বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়ায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।

সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমি অফিসে এখন আগের তুলনায় তথ্য জানার সুযোগ বাড়ায় অনেকেই সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছেন। ফলে মধ্যস্বত্বভোগী বা দালালের ওপর নির্ভরশীলতাও কমছে। তবে অনেকরই অভিযোগ করেন, এখনো কিছু দালালরা সক্রিয় রয়েছে। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জের তোয়ালে শিল্প: ঐতিহ্য আর জীবিকার গল্প

ভূমি অফিস সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি কর্মকর্তাদের নিয়মিত তদারকি থাকলে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে। এতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে পাওয়ার পাশাপাশি সময় ও অর্থের অপচয় থেকেও রক্ষা পাবেন।

সেবাপ্রত্যাশীদের প্রত্যাশা, বর্তমান এ তদারকি ও কঠোরতা অব্যাহত থাকলে শ্রীপুরের ভূমি অফিসে জনবান্ধব পরিবেশ আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখারও দাবি জানিয়েছেন তারা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়