ছবি: আপন দেশ
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বগুড়ার সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আবদুল মহিত তালুকদার।
তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় পোনা অবমুক্তকরণ এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন<<>>কালীগঞ্জে নতুন স্কুল ভবন উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. মোছা: সোনিয়া শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির কুমার দে, শাহনাজ পারভীন, মেজবাবুল আলম, সান্তাহার সওজ কারখানা বিভাগের বিভাগীয় প্রকৌশলী এ কে এম মাহফুজ আলম, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হাসান, শামীম হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বিএনপি নেতা মতিউর রহমান টিটু, নাহিদ, জামাল, সালাউদ্দিন, মাসুম, হারুন, নান্টু, রাসেল ও শ্রী হারান প্রমূখ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































