Apan Desh | আপন দেশ

জাতীয় মৎস্য পদক পেলেন এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৮, ১৬ আগস্ট ২০২৬

জাতীয় মৎস্য পদক পেলেন এমপি মহিত

ছবি: আপন দেশ

পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছ উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬’ পেয়েছেন জিএম অ্যাকোয়া কালচার লিমিটেডের স্বত্বাধিকারী এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ১৩ ক্যাটাগরিতে মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক’ প্রদান করা হয়। 

আরও পড়ুন<<>>নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী

আব্দুল মহিত তালুকদার ১৯৯৬ সালে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে জিএম অ্যাকোয়া কালচার লিমিটেড নামে মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রায় ৫০ একর জলাশয়জুড়ে ২৬টি বড় পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছেন তিনি। 

এছাড়াও, খামারে পাঙ্গাস, তেলাপিয়া ও কৈ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন ও বাজারজাত করা হয়। বৃহৎ এ মৎস্য খামারে প্রতিদিন প্রায় আট মেট্রিক টন মাছের খাদ্যের প্রয়োজন হয়। নিজস্ব খামারের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মৎস্যচাষিদের মানসম্মত খাদ্য সরবরাহের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন জিএম ফিডমিলস লিমিটেড।

ওই প্রতিষ্ঠানে উৎপাদিত মাছের খাদ্য নিজস্ব খামারে ব্যবহারের পাশাপাশি আশপাশের এলাকার মৎস্যচাষিদের কাছেও সরবরাহ করা হয়।

আব্দুল মহিত তালুকদার গত ২৪ বছর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি দীর্ঘ তিন দশক ধরে মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে তার কর্মকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্য উৎপাদনে বিশেষভাবে ভূমিকা রেখেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়