ছবি: আপন দেশ
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে চারা বিতরণ করা হয়।
এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবদলের সদস্য কামরান আলী মাস্টার প্রমূখ।
আরও পড়ুন <<>> টাঙ্গাইলে নারীর ক্ষমতায়ন-অর্থনৈতিক অধিকার নিয়ে মতবিনিময়
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণ ও পরিচর্যা করবে।
স্থানীয় এলাকাবাসীরা এ উদ্যেগকে সাধুবাদ জানিয়ে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরণের কর্মসূচি সম্প্রসারণের আহবান জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































