Apan Desh | আপন দেশ

ঘুমের মধ্যে সাপের ছোবল, সাপসহ হাসপাতালে চৈতী

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:২২, ১০ আগস্ট ২০২৬

ঘুমের মধ্যে সাপের ছোবল, সাপসহ হাসপাতালে চৈতী

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকায় ঘুমিয়ে থাকা অবস্থায় ৫৫ বছর বয়সী চৈতী রানী নামের এক নারীকে সাপে ছোবল দেয়। সাপে কাটার পর তিনি ও তার স্বজনেরা মাছ ধরার কোচ দিয়ে সাপটি ধরে ফেলে। পরে সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে সাপটি সঙ্গে নিয়েই তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এরপর সাপটি বিষধর শনাক্ত করে চৈতিকে অ্যান্টিভেনম দেন চিকিৎসকেরা।

রোববার (০৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। চৈতী রানী ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।

আরও পড়ুন<<>>বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান

চৈতী রানীর পরিবারের বরাত দিয়ে দেবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম বলেন, রাত সাড়ে তিনটার পর তার প্রতিবেশী কুলীন চন্দ্র রায় কল করে দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন। তিনি গিয়ে দেখেন, তার স্ত্রী চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দিয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান বলেন, ওই নারীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ ছিল এবং সাপের একটি দাঁত সেখানে লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি আনায় দ্রুত চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। ছোবল দেয়া সাপটির নাম ‘বেন্ডেড ক্রেইট’, এটি বিষধর সাপ। এ ধরনের সাপ সাধারণত ঘুমন্ত মানুষকেই কামড় দেয়। রোগীকে অ্যান্টিভেনম দেয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়