Apan Desh | আপন দেশ

বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ

বগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৪২, ১ আগস্ট ২০২৬

বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ

ছবি: আপন দেশ

বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। 

এ ঘটনায় ১৫টি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছে বরপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (০১ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই সোলেইমান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

আরও পড়ুন<<>>তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে: প্রতিমন্ত্রী

বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। এ সময় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া হয়েছে।

অন্যদিকে, কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথম উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর করেছে। তারা ছিনতাই ও হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার এসআই সোলেইমান আলী বলেন, গেটের বকশিশের টাকা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়