Apan Desh | আপন দেশ

রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্থানীয়দের প্রতিবাদ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫২, ২৬ জুলাই ২০২৬

রায়পুরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, স্থানীয়দের প্রতিবাদ

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চলতি মাসে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ উঠেছে। একই ধরনের অভিযোগে ক্ষুব্ধ গ্রাহকদের পক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপককে (ডিজিএম) এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের দাবি জানান গ্রাহকরা।

রোববার (২৬ জুলাই) শতাধিক গ্রাহককে সঙ্গে নিয়ে বামনী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার মঞ্জুল কবির রায়পুর জোনাল কার্যালয়ে গিয়ে ডিজিএম মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে ধরে বিল পুনঃযাচাই ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান।

গ্রাহকদের অভিযোগ, গত মাসে যেখানে একজনের বিদ্যুৎ বিল এসেছিল ১০৫ টাকা। সেখানে চলতি মাসে বিল এসেছে প্রায় এক হাজার ৬০০ টাকা। আবার জুন মাসে যাদের বিদ্যুৎ ব্যবহার ছিল প্রায় ১৩০ ইউনিট, জুলাই মাসে তাদের ব্যবহারের পরিমাণ ৬০০ থেকে ৬৫০ ইউনিট দেখানো হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন উপজেলার বিভিন্ন এলাকার আরও শত-শত গ্রাহক। 

আরও পড়ুন<<>>সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে অবস্থান কর্মসূচি শুরু

মাস্টার মঞ্জুল কবির বলেন, গণহারে গ্রাহকদের অস্বাভাবিক বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। দ্রুত এসব বিল সংশোধন করে গ্রাহকদের ভোগান্তি দূর করতে হবে। এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম মোশাররফ হোসেন বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। বিল-সংক্রান্ত বিষয়গুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে রায়পুরের বিভিন্ন এলাকার গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়