Apan Desh | আপন দেশ

সভাপতি শেখ হাবিবুর রহমান, সম্পাদক রাহুল ইসলাম রুবেল

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৯, ১৮ জুলাই ২০২৬

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ছবি: আপন দেশ

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলন শেষে ২০২৬–২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শেখ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাহুল ইসলাম রুবেল।

সম্মেলনের প্রথম অধিবেশনে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, সমাজকল্যাণ সম্পাদক এন. এ. জোহাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নতুন কমিটিতে সভাপতি শেখ হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহ আহসান হাবীব চৌধুরী উত্তম ও আসাদুজ্জামান আশিক, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রানা সরকার, আমজাদ হোসেন ও মো. ফয়সাল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুল হাসান সৌরভ, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক জে. এস. সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রিফাতুন্নবী রিফাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামীম মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক নূর মো. খালেকুজ্জামান, পাঠাগার বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান খান তরু, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী, সমাজকল্যাণ সম্পাদক এন. এ. জোহা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শিরিন আক্তার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তপন চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. শান্ত মিয়া, কামরুজ্জামান চঞ্চল, মো. লাবু মিয়া, ওমর ফারুক, মো. জাহিদ হাসান, মো. নুরে আলম সাঈদী রনি, মো. ময়নুল ইসলাম ও মো. রেজাউল করিম।

নবনির্বাচিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়