ছবি: আপন দেশ
নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামে পানিবন্দি ২৫০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। টানা ভারী বৃষ্টিতে পরিবারগুলো ক্ষতিগ্রহস্ত হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ করা হয়।
কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল ইসলামের পিতা মোবারক মণ্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের ম্যানেজার ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ, ইঞ্জিনিয়ার হাসান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম এবং ডার্মা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন<<>>রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
প্রতিটি পরিবারের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় জরুরি ওষুধসামগ্রী।
ত্রাণপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যরা জানান, গত সাত থেকে আট দিন ধরে পানিবন্দি থাকায় তাদের রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পরিচালক তারিক আজিজ বলেন, ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন সবসময় মানবকল্যাণে কাজ করে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। সে ধারাবাহিকতায় টানা ভারী বর্ষণে পানিবন্দি বর্দ্দপুর আশ্রয়ণপল্লী ও আদর্শ গ্রামের ২৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































