Apan Desh | আপন দেশ

ত্রাণ তহবিল

এভারকেয়ারে ভর্তি ত্রাণমন্ত্রী

এভারকেয়ারে ভর্তি ত্রাণমন্ত্রী

লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে তাকে দ্রুত ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীতে আনা হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। বিমান থেকে নামার পরপরই তিনি অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।

০৫:৩৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

গাজার দিকে ছুটছে ফ্লোটিলার নতুন নৌবহর

গাজার দিকে ছুটছে ফ্লোটিলার নতুন নৌবহর

ফিলিস্তিন-ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজার দিকে এগোচ্ছে। তাদের নতুন একটি নৌবহর খাদ্য ও ত্রাণ নিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে এফএফসি জানায়, আমাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আছে। কিছুদিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে। এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি। জানা গেছে, ফ্লোটিলার নতুন এই বহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এ নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী।

০৯:৪৯ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement