ছবি: আপন দেশ
টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের দুটি পৃথক স্থানে এ ফাউন্ডেশন জরুরি খাদ্যসামগ্রী ও ঔষধ বিতরণ করে।
ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জোবায়দা রহমানের নির্দেশনা ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি হয়।
বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেল স্টেশন সংলগ্ন এলাকায় পানি বন্দি মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের প্রধান অধ্যাপক ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে পানিবন্দি মানুষের মধ্যে খাবার ও ঔষধ বিতরণ কর্মসূচি হয়। ডাঃ বেলায়েত হোসেন ঢালী অনুষ্ঠান পরিচালনা করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের এমপি সাঈদ আল নোমান।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মনিটর (কৃষি) অধ্যাপক ড. এহসানুল হক রোকন। উপস্থিত ছিলেন চট্টগ্রামের চিকিৎসক ইউনিটের কার্যকরী সদস্য অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ মানিক, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ (কো-অর্ডিনেটর, প্রকৌশলী), চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, ডাঃ মিনহাজুল আলম, ডাঃ তানভীর হাবিব তান্না।
উপস্থিত ছিলেন ডাঃ মেহেদী হাসান ইমাম, ডাঃ রাজেদ আল হাসান, ডাঃ ফজলে রাব্বী শিহাব, ডাঃ বেলাল উদ্দিন, প্রকৌশলী ফাহাদ আহম্মেদ, প্রকৌশলী আল আমিন ইসলাম, ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন <<>> বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন
এছাড়া বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া (ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন) এলাকায় হয় অনুরূপ কর্মসুচি।
বড়দিঘীতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির মনিটর অধ্যাপক ড. মো. আহসানুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জিয়া উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন তালুকদার।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. খুরশেদুল আলম, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. ইউসুফ, সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী মঞ্জুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে ১২০টি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ষোলশহর রেল স্টেশন কর্মসূচিতে ৫০টি ত্রাণ প্যাকেজ বিতরণ করা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় কেবল তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। প্রয়োজনে চট্টগ্রামের আরও ক্ষতিগ্রস্ত এলাকায় একই ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































