ছবি: আপন দেশ
সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় মেলান্দহ বিআরডিবি হলরুমে এ বিশেষ সাধারণ সভা হয়।
সভা আয়োজন করে জমালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি।
সভায় সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও নির্বাচন কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।
এছাড়াও কমিটির সহ-সভাপতি হিসেবে মো. আনার উদ্দিন নির্বাচিত হন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন, আব্দুল হক, আব্দুল হালিম, জামাল উদ্দিন ও আব্দুল মান্নান। এ নিয়ে মোট ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার সমবায়ের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজাদুর রহমান ভূঁইয়া, নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ ভূঁইয়া, পৌর যুবদলের আহব্বায়ক মোবারক হোসেন সহ সমিতির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মুস্তারী।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































