ছবি: আপন দেশ
নওগাঁর মান্দা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব-উল আলমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি।
আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
তিনি আরও বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মাধ্যমে শিশুদের অপুষ্টি ও ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমিয়ে তাদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































