ছবি: আপন দেশ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কালার-বদর গার্মেন্টসে শ্রমিকদের আন্দোলন চলছিলো। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিষ্ঠানটির শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সহকর্মী শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন। শনিবার সকালে আন্দোলন চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন<<>>হবিগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
শ্রমিকদের অভিযোগ, পুলিশের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণে আরও চারজন শ্রমিক আহত হয়েছে। এরপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থানে অবস্থান নেয়। পরবর্তীতে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিতে দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে।
তবে এ ঘটনার বিষয়ে পুলিশ বা কারখানা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































