Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৩, ১৩ আগস্ট ২০২৬

বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমানো হয়েছে।

আরও পড়ুন : দুই যুগ পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল করেছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়