Apan Desh | আপন দেশ

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৫, ২৪ জুন ২০২৬

আপডেট: ২১:১৯, ২৪ জুন ২০২৬

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

ছবি: আপন দেশ

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এতে একজন সশস্ত্র সংগঠনের সদস্য নিহত এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) আনুমানিক দুপুর ২টায় পানছড়ি উপজেলায় এবং সকালে রামগড় উপজেলায় এসব অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরবর্তীতে পানছড়ি উপজেলার বরকলক এলাকা থেকে সশস্ত্র সংগঠনের দুই জন সদস্য দুটি একে-৪৭ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং ১৩২ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে। 

আরও পড়ুন<<>>প্রতিবন্ধীকে বেঁধে নির্যাতন-টাকা লুটের অভিযোগ

অন্যদিকে, রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় চালানো আরেক অভিযানে গোলাগুলির এক পর্যায়ে সশস্ত্র সংগঠনের একজন সদস্য নিহত হয়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও ২৭ রাউন্ড গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

আইএসপিআর জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সব জাতিগোষ্ঠীর জান-মাল ও নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়