Apan Desh | আপন দেশ

রেল লাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৫, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৫:৩০, ১৭ জুন ২০২৬

রেল লাইনের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। 

নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লায় বসবাস করতেন। আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজে শিক্ষকতা করতেন তিনি।

নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, মঙ্গলবার (১৬ জুন) বিকেলে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসে নেয়ামুল। এদিন সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে স্ত্রীকে জানান এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। নেয়ামুলের স্ত্রীর দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে সুনির্দিষ্ট ভাবে কে বা কারা জড়িত তা বলতে পারেনি তিনি।

আরও পড়ুন<<>>জয়পুরহাট সদরে তন্ত্র-মন্ত্রের পাতা খেলা

আত্রাই থানার ওসি মাহাবুবুর জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে জানায় বিষয়টি। যেহেতু রেললাইনের পাশের ঘটনা তাই মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এবং আত্রাই থানা পুলিশ সহযোগিতা করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পরেছিল তার ব্যবহৃত ব্যাগ। হাত ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো পাওয়া গেছে। প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ বাদী হয়ে মামলা বা অভিযোগ করেননি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়