Apan Desh | আপন দেশ

মান্দায় মাদকসেবীদের আস্তানায় অভিযান, ৬ জন আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ১৬ জুন ২০২৬

মান্দায় মাদকসেবীদের আস্তানায় অভিযান, ৬ জন আটক

ছবি: আপন দেশ

নওগাঁর মান্দা উপজেলার কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন শাহিন আলমের নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। 

অভিযানে শাহিন আলম (৩৬), গোলাম রাব্বি (২০), লিটন বাবু (১৭), আরমান রানা (১৮), আবু তাহের (২১) ও মেহেদী হাসানকে (২৩) আটক করা হয়। তারা সবাই বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার বাসিন্দা। 

আরও পড়ুন<<>>নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করেন। ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে। 

মান্দা থানা ওসি খোরশেদ আলম জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়