Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ৮ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন 

ছবি: আপন দেশ

ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শ্রীপুর। 

সোমবার (০৮ জুন) সকাল ১০টায় মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

গ্রাহক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আনিসুজ্জামান ,ইঞ্জিনিয়ার মাহবুব আলম ,অ্যাডভোকেট রাজিবিল্লাহ, মাওলানা আবুল হোসাইন, যোবায়ের সরকার, মাওলানা মাহমুদুল হাসান, ব্যবসায়ী খাইরুল বাশার, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে বিদেশী পিস্তলসহ কিশোর আটক

বক্তারা ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা, গ্রাহকদের আস্থা অক্ষুণ্ণ রাখা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

এদিকে মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ২ ঘণ্টার কলম বিরতি পালন করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ বজায় আহবান জানান।

আপন দেশ/এসআর 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের