Apan Desh | আপন দেশ

দেশে ফিরেছে ভারতে আটক থাকা ৯১ জেলে

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১৩, ৮ জুন ২০২৬

আপডেট: ১৭:৫৩, ৮ জুন ২০২৬

দেশে ফিরেছে ভারতে আটক থাকা ৯১ জেলে

ছবি: আপন দেশ

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লংঘন করে ভারতের জলসীমানায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে। এসময় তাদের সঙ্গে আটক হওয়া ৪টি ফিশিং বোটও ফিরিয়ে দেয়া হয়েছে।

রোববার (০৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর সোমবার (০৮ জুন) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

ভারত থেকে ফেরত আসা অধিকাংশ জেলেদের বাড়ি বৃহত্তম চট্রগ্রাম অঞ্চলে। অধিনায়ক, বিসিজিএস কমান্ডার শাহ্ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বয় এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

এর আগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জেলেকে আটক করে ভারতীয় কোস্ট গার্ড। আটক হওয়ার পর এসব জেলেরা ভারতের কারাগারে বন্দী ছিলেন। পরবর্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে জেলে ও ট্রলারগুলো ফেরত আনার সিদ্ধান্ত হয়।

এরই ধারাবাহিকতায় রোববার (০৭ জুন) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জেলে ও ৪টি ফিশিং বোট গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। এরপর সোমবার দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। 

দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন জেলেরা। সাগরে জীবিকা নির্বাহ করতে গিয়ে অসাবধানতাবশত তারা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিলেন বলে জানান জেলেরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের