ফাইল ছবি
‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার (০৭ জুন) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দফতরের কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক গ্রহণ করেন এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়।
তারা আরও বলেন, তামাকজাত পণ্য থেকে সরকার প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলেও তামাকজনিত রোগের চিকিৎসা ও ক্ষতির পেছনে সরকারের ব্যয় হয় প্রায় ৮৭ হাজার কোটি টাকা। ঘণ্টাব্যাপী এ আলোচনা সভায় তামাক বর্জনে মানুষকে উৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































