Apan Desh | আপন দেশ

শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৮, ৭ জুন ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফাইল ছবি

চট্টগ্রামের হালিশহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাসায় ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল নামের এক অটো-টেম্পু চালককে গণপিটুনি দিয়ে পুলিশে লিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (০৭ জুন) সকাল ১০টার দিকে থানার ছোটপুল এলাকার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল হালিশহরে বিভিন্ন রুটে অটো-টেম্পু চালায়। ধর্ষণের শিকার শিশুটির বাবাও পেশায় গাড়িচালক। তারা দুজনেই একে অপরের পরিচিত। ভুক্তভোগী শিশুর মা পেশায় গার্মেন্টসকর্মী।

আরও পড়ুন<<>>রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। আমি ও আমার মেয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় রুবেল গাড়ি বের করার কথা বলে বাসায় আসে। বৃষ্টির কারণে আমি বের হবো না বললে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে আমার ভেঙে গেলে মেয়ের মুখ থেকে সব জানতে পারি। রুবেলকে আমি খোঁজাখুঁজি শুরু করি, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ধরে ফেলি।

হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের