Apan Desh | আপন দেশ

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১০, ৫ জুন ২০২৬

পুশ-ইন বারবার ব্যর্থ করছে বিজিবি

ছবি: আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশ-ইনের জন্য জড়ো করা লোকজনকে ভারতীয় সীমান্তের ৫০ গজ ভেতরে সরিয়ে নিয়েছে সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

শুক্রবার (০৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন ১৬ বিজিবি (নওগাঁ ব্যাটালিয়ন)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম।

তিনি জানান, শুক্রবার সকালে ওই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন <<>> সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

এদিকে পুশ-ইনের আশঙ্কায় বৃহস্পতিবার রাতে গোমস্তাপুরের পাঁচটি সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে টহল ও পাহারা জোরদার করে। সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এর আগে বৃহস্পতিবার ভোরে একই সীমান্ত দিয়ে ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে সে চেষ্টাও সফল হয়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের