Apan Desh | আপন দেশ

নয়াদিল্লিতে হোটেলে আগুন, আহত এক বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৭, ৫ জুন ২০২৬

আপডেট: ১০:১৪, ৫ জুন ২০২৬

নয়াদিল্লিতে হোটেলে আগুন, আহত এক বাংলাদেশির মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (০৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। 

মারা যাওয়া বাংলাদেশির নাম মো. নুরুল আমিন 

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে তারা। আগুনে বিশেষভাবে বাংলাদেশি দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেলে অবস্থান করা ওই পরিবার দুটি কাছের একটি হাসপাতালে চিকিৎসা নিতে দিল্লিতে গিয়েছিল।

এর আগে বুধবার (০৩ জুন) দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এ আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে হোটেল ছিল।

আরও পড়ুন : ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। আগুনের ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়