Apan Desh | আপন দেশ

অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ২৪ মে ২০২৬

অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক

ছবি: আপন দেশ

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বাবুলের বাড়িতে তল্লাশি করে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এর আগেও একাধিকবার অস্ত্রসহ আটক হয়েছিলো বাবুল।

রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় বাবুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন অংশে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের সঙ্গে পুলিশের একটি টিম উপস্থিত ছিল। 

আরও পড়ুন<<>>বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সাব্বির আলম সুজন বলেন, বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে একাধিকবার বাবুল অস্ত্রসহ আটক হয়েছিলেন। আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দেবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়