ছবি: আপন দেশ
নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সকল মামলার দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। মানববন্ধন থেকে হত্যা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের ঘোষণারও দাবি জানানো হয়।
রোববার (২৪ মে) সকাল ১১টায় অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
এতে উপস্থিত ছিলেন এএফএডি কুড়িগ্রামের নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমন্বয়কারী রেশমা সুলতানা, প্রজেক্ট ম্যানেজার ফারজানা ফৌজিয়া, কার্তিক চন্দ্র সেন, কাজল কুমার রায় প্রমুখ।
আরও পড়ুন<<>>কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণের ঘটনায় আমরা অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। আমরা কন্যা সন্তানদের নিয়ে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ভীতিকর পরিস্থিতিতে রয়েছি। রামিসা আপনার, আমার-আমাদের সবার সন্তান। রামিসার ধর্ষণকারীর দৃষ্টিান্তমূলক শাস্তি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
বক্তারা আরও বলেন, আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। নারী ও শিশুর জন্য আলাদা ট্রাইবুনাল থাকা সত্বেও ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। দিনে দিনে ধর্ষণের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। তাই অতি দ্রুত রামিসাসহ সকল ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিতকরন সহ আইনের শাসন প্রতিষ্ঠা করতে জোর দাবী জানান বক্তারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































