Apan Desh | আপন দেশ

ধর্ষণের পর আসমাকে হত্যা, পেছাল মামলার রায়

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৪, ২৪ মে ২০২৬

ধর্ষণের পর আসমাকে হত্যা, পেছাল মামলার রায়

ফাইল ছবি, আপন দেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার (৫) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। দীর্ঘ চার বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এখন আসামির সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার।

রোববার (২৪ মে) নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ নতুন তারিখ ধার্য করেন।

রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে বিচারক এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করে আগামী ২৪ জুন ঠিক করেন।

নিহত আসমা উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার আসামি শাহাদাত একই বাড়ির বাবুল হোসেনের ছেলে। 

আরও পড়ুন<<>>মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। নিখোঁজের নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার হওয়া জেঠাতো ভাই শাহাদাত আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, ধর্ষণের পর ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।

ঘটনার পর পুরো নোয়াখালী জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের