Apan Desh | আপন দেশ

শসার দাম বেড়ে কেজি ১২০ টাকা, কমেছে শিমের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:২৪, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১০:২৪, ১৬ অক্টোবর ২০২৬

শসার দাম বেড়ে কেজি ১২০ টাকা, কমেছে শিমের

ছবি: আপন দেশ

রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে শসার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। অন্যদিকে শিমের দাম কমে কেজি ১৬০ টাকায় নেমেছে, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। 

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শান্তিবাগ, মালিবাগ, সবুজবাগ, খিলগাঁও ও শান্তিনগর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারগুলোতে ছিঁচিঙ্গা ও ঝিঙা প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং ধনেপাতা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি লেবুর দাম ৪০ টাকা। এ ছাড়া লাউ ৩০ থেকে ৪০ টাকা, আলু ও পেঁপে ৩০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৫০ টাকা এবং পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সবজির দাম ও মানুষের ক্রয়ক্ষমতা নিয়ে কথা হয় ষাটোর্ধ্ব বিক্রেতা মো. সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, কিছু মানুষ লজ্জায় বলতে পারেন না। যতটুকু প্রয়োজন, তার চেয়ে কম কিনে নিয়ে যান। আয় কমছে, দ্রব্যমূল্য বাড়ছে।

সিরাজুল ইসলাম জানান, আগে তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করতেন। পরে চায়ের দোকান চালাতেন। সে ব্যবসা ছেড়ে প্রায় এক মাস ধরে কাঁচাবাজারে সবজি বিক্রি করছেন।

আরও পড়ুন<<>>শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান বন্ধ 

মুরগি ও মাছের বাজার
বাজারে প্রতি কেজি লেয়ার মুরগি ৩৩০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং সোনালি পাকিস্তানি মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে প্রতি কেজি রুই ৩০০ থেকে ৩২০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২৪০ টাকা, পাবদা ৪০০ টাকা, বাটা ২৫০ টাকা, সরপুঁটি ২৫০ টাকা, কই ২২০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা এবং শিং মাছ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া ছোট মৃগেল ২৩০ থেকে ২৫০ টাকা এবং বড় মৃগেল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট বাইন মাছের দাম ৫০০ টাকা কেজি। টেংরা, বাইলা, বাইন ও ভেদাসহ পাঁচ মিশালি মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। ছোট বাইলা মাছের দাম ২৭০ থেকে ২৮০ টাকা কেজি।

শাকের দাম
বাজারে প্রতি আঁটি পুঁইশাক ৪০ টাকা, লাউশাক ও পালংশাক ৩০ টাকা, মুলাশাক ২০ টাকা এবং পাটশাক, কলমিশাক ও লালশাক ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আপন দেশ/কেএম/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়