ফাইল ছবি
নাটোরের কয়েকটি এলাকায় শনিবার (০৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (০৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ শনিবার পরিচালিত হবে। এ কারণে বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির সদর দফতরের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন <<>> ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেয়া হবে: আইনমন্ত্রী
শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































