Apan Desh | আপন দেশ

সোয়ালাখ টাকায় কাতল কিনলেন লন্ডনী

রাজবাড়ী প্রতি‌নি‌ধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ৩ মে ২০২৬

আপডেট: ২০:২৪, ৩ মে ২০২৬

সোয়ালাখ টাকায় কাতল কিনলেন লন্ডনী

ছবি: আপন দেশ

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া বিশাল আকৃ‌তির ৩‌ টি কাতল মাছ বিক্রি হ‌য়েছে ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায়। মাছ কিনেছেন সি‌লে‌টে বসবাসরত এক লন্ডন প্রবাসী।

রোববার (০৩ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার মাছ বাজা‌রের আড়‌ত থেকে তিনি এ মাছ কিনেন।

এরআগে সকা‌লে রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়ার মাছ বাজা‌রের আড়‌তে উন্মুক্ত নিলামের মাধ‌্যমে মোহন মন্ড‌লের আড়ত থেকে ২৫ কে‌জি ওজ‌নের কাতল‌টি ২ হাজার ১০০ এবং রেজাউল মন্ড‌লে আড়ত থে‌কে ২০ কে‌জির কাতল ১ হাজার ৭০০ ও ১৮ কে‌জির কাতল ১ হাজার ৪০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

জানা ‌গে‌ছে, শ‌নিবার (০২ মে) শেষ রা‌তে বাবু, আরিফ ও এরশাদ হলদার সহ তার সহ‌যোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থা‌নে জাল ফেললে ৩ জ‌নের জা‌লে বিশাল আকৃ‌তির ৩ টি কাতল মাছ আটকা প‌রে। বাবু হলদা‌রের জালে ধরা পড়া মাছ‌টির ওজন ২৫ কে‌জি, আরিফ হলদা‌রের জা‌লে ধরা পড়া‌টির ওজন ২০ কে‌জি ও এরশাদ হলদা‌রের জা‌লে ধরা পড়া মাছ‌টির ওজন ১৮ কে‌জি। এ সময় মাছ গু‌লো একনজর দেখ‌তে ভিড় ক‌রেন উৎসুক জনতা। প‌রে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২৫ কে‌জির কাতল ৫৫ হাজার, ২০ কে‌জির কাতল ৩৬ হাজার ও ১৮ কে‌জির কাতল ২৫ হাজার ২০০ টাকা সহ মোট ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বি‌ক্রি হয়। 

আরও পড়ুন<<>>কৃষিপণ্য রফতানিতে লাগবে পাসপোর্ট-ভিসা

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলা‌মে কাতল মাছ ৩‌ টি কিনে মোবাইল ফো‌নে যোগা‌যোগ ক‌রে কে‌জি‌তে ১০০ টাকা লা‌ভে সি‌লে‌টের এক লন্ডন প্রবাসীর কা‌ছে বিক্রি ক‌রে‌ছি। ৩ টি মাছ তি‌নি একাই কি‌নে‌ছেন। তি‌নি মা‌ছের ভি‌ডিও দে‌খে মাছ গু‌লো কি‌নে‌ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়