Apan Desh | আপন দেশ

যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩০, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২০, ৩ এপ্রিল ২০২৬

যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে নলকা গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম এবং বদলগাছি উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম। অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুন <<>>  ‘১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে বাস্তবে হয়নি’

দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়