Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে অভিযান, অবৈধ আতশবাজি জব্দ, জরিমানা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৩১, ১৮ মার্চ ২০২৬

চরভদ্রাসনে অভিযান, অবৈধ আতশবাজি জব্দ, জরিমানা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি জব্দ করে তা ধ্বংস করেছে।
বুধবার (১৮ মার্চ) চরভদ্রাসন বাজার এলাকায় ‘বিস্ফোরক আইন ১৮৮৪’ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ আতশবাজি জব্দ করা হয় এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন। এ সময় আইন ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন<<>>ভোলার গ্যাস ঘিরে দক্ষিণাঞ্চলে শিল্পায়নে মহাপরিকল্পনা

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ বিস্ফোরক দ্রব্য বিক্রি ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়