ছবি : সংগৃহীত
‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুলেছেন অভিনেত্রী নোরা ফাতেহি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
নোরা ফাতেহি জানান, গানটির কথা ও উপস্থাপনা সম্পর্কে তাকে আগেভাগে সঠিকভাবে জানানো হয়নি। তার দাবি, তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সবচেয়ে বড় অভিযোগটি এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। নোরার দাবি, গানটির কিছু অংশে এআই ব্যবহার করা হয়েছে, যা তার অনুমতি ছাড়া করা হয়েছে। বিষয়টি নিয়ে আগে থেকেই নির্মাতাদের সতর্ক করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও গানটি সেভাবেই প্রকাশ করা হয়।
নোরা জানান, এ প্রজেক্টে যুক্ত হওয়ার পেছনে বড় কারণ ছিল সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার সুযোগ। তবে শেষ পর্যন্ত গানটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা নিয়ে তিনি হতাশ।
এর আগে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গানটিতে পারফর্ম করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন।
গানটি নিয়ে শুধু সামাজিক মাধ্যমেই নয়, বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও গড়ায়। আপত্তির জেরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় এবং ভারতের সংসদেও বিষয়টি ওঠে।
আরও পড়ুন : এবার ইরানে হামলার হুমকি সৌদি আরবের
এর আগে ভারতের জাতীয় মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও নির্মাতাদের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছিল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































