Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১২, ১৮ মার্চ ২০২৬

চরভদ্রাসনে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসনে নাম পরিবর্তন করে পরিচালিত একটি বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় মুদি ব্যবসায়ী সায়েম হোসেন জানান, তিনি প্রথমে তার ছেলেকে ওই বিরিয়ানি হাউজের খাবার খেতে দেন। পরে নিজেও খাবার খাওয়ার সময় লক্ষ্য করেন, পচা মাংস দিয়ে তেহারি রান্না করে পরিবেশন করা হচ্ছে। তিনি দাবি করেন, খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তার ছেলে খাবার ভালো লাগছে না বলেও জানায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা খাবার পরীক্ষা করার কথা বলে পলিথিনে ভরে সরিয়ে নেয়। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গন্ধযুক্ত খাবার ডাস্টবিনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে। 

আরও পড়ুন<<>>সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২

অভিযুক্ত হোটেল মালিক বেলায়েত জানান, খাবারগুলো আগের দিনের রান্না করা ছিল। রোজার কারণে বিক্রি কম হওয়া এবং গরমের কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। অভিযোগ পাওয়ার পর তারা খাবারগুলো ফেলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

চিকিৎসক ডা. হাফিজুর রহমান সতর্ক করে বলেন, এ ধরনের অস্বাস্থ্যকর খাবার খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, আলসার, টাইফয়েড, রক্ত আমাশয়সহ বিভিন্ন রোগের ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে।

চরভদ্রাসন উপজেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন, প্রশাসনের দুর্বল নজরদারির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch