Apan Desh | আপন দেশ

মাহমুদুর রহমান মান্না

নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। ঋণখেলাপি হিসেবে তার নাম বহাল থাকায় আইনি জটিলতায় পড়েছেন তিনি।  রোববার (২৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের সিদ্ধান্তের পর এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আজ বিচারপতি রেজাউল হকের চেম্বার জজ আদালতে মান্নার করা আপিল আবেদনটির শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো রায় না দিয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৯ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

০৪:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

‘বিভক্তি বাড়ছে দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে চলে যান’

‘বিভক্তি বাড়ছে দ্রুত নির্বাচন দিয়ে সম্মান নিয়ে চলে যান’

দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়। প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে, কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

০৮:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়