Apan Desh | আপন দেশ

জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে একটি দল মানুষকে চরম বিভ্রান্ত করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ! 

সোমবার (০৯ সোমবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ ধরনের মিথ্যা কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। হেফাজতে ইসলামের আমীর ও চরমোনাই পীরও জামায়াতকে ভোট দেয়া নাজায়েজ বলেছেন। এমন দলকে ভোট দিলে ইমান নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগ না থাকায় এখন নতুন করে দাঁড়িপাল্লা এসেছে। তারা নতুন এসেছে, মানুষের কাছে যাক ও শিখুক।

বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দেন,  আমরা সরকার গঠন করলে নারী ক্ষমতায়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেবো। মা-বোনদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ। নারী জাগরণ শুরু হয়েছে, আপনারা এখন অনেক বেশি সজাগ।

তিনি ১৯৭১ সালের চেতনা ও ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবকে ধারণ করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

ব্যক্তিগত আবেগ জড়িয়ে মির্জা ফখরুল বলেন, এটিই আমার শেষ নির্বাচন। আমি আগে অনেক নির্বাচন করেছি, জিতেছি আবার হেরেছিও; কিন্তু আপনাদের ছেড়ে যাইনি। আমাকে শেষবারের মতো কাজ করার সুযোগ দিন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়