Apan Desh | আপন দেশ

কালীগঞ্জে জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

কালীগঞ্জে জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ওয়ার্ড পর্যায়ে জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মহিলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল ও কেন্দ্রীয় মহিলা বিভাগের মজলিসে শুরা সদস্য নাছরিন আকবর।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের নাছরিন আক্তার এবং সঞ্চলনায় ছিলেন শুরা ও কর্ম পরিষদ সদস্য নারগিছ আমিন।

আরওপড়ুন<<>>গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য তাছলিমা হাকিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নাছরিন আক্তার। এ সময় অনুষ্ঠানে উপজেলার পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড হতে নারী সদস্যরা অংশ নেন।

উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন এ প্রতিবেদককে জানান, প্রতিনিধি সভার শুরুতে পবিত্র কোরাআন থেকে দারস পেশ করা হয়। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে কাজ করা, ঘরে ঘরে মা-বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেয়া, নির্বাচনে পোলিং এজেন্টদের করণীয় ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ